Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 04-06-2025 ইং
  • 353698 বার পঠিত
দীঘিনালায়  আনসার ও  ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ভাতাভোগী ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়।


আনসার ও ভিডিপি মহাপরিচালকের প্রেরিত এই ঈদ উপহার বিতরণ করেন দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোসাম্মৎ মাহফুজা বেগম। 


এসময় তিনি বলেন, "প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এটি মহাপরিচালকের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ও কৃতজ্ঞতার নিদর্শন।"


উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত ভাতাভোগী ভিডিপি সদস্যরা ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহযোগিতার জন্য আনসার ও ভিডিপি সদর দপ্তরসহ দীঘিনালা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রতি ধন্যবাদ জানান।


ঈদ উপহার প্রদানকালে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার তাদের পাশে থেকে নানাবিধ সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়