Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে সেনাবাহিনীর হাতে টিসিবি পণ্য জব্দ

  • আপডেট টাইম : 24-04-2025 ইং
  • 387684 বার পঠিত
কাপ্তাইয়ে সেনাবাহিনীর হাতে টিসিবি পণ্য জব্দ
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধভাবে পাচার হওয়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধায় উপজেলার জেটিঘাট এলাকায় কাপ্তাই সেনা জোন (অটল ছাপান্ন) এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফারুকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মালমাল জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল এবং ১০০ কেজি চিনি।

এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টিসিবি পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে পাচারকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে চোরাই ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি হতে কাপ্তাই জেটিঘাটে নিয়ে আসা হয়েছিল।

এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, উদ্ধারকৃত এসব টিসিবি পণ্য সেনাবাহিনী কতৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব মালামাল হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়