Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম : 25-04-2025 ইং
  • 387011 বার পঠিত
খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে বন্যা পরবর্তী জীবনমান উন্নয়ন (জীবন ও জীবিকা)'র জন্য নগদ আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।

শুক্রবার (২৫ এপ্রিল) খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রদান করা হয়। এসময় কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।

এদিন বিগত সময়ে (২০২৪ সালের আগস্ট মাসে) বন্যায় ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রত্যেক পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন কিছুটা হলেও জীবিকা নির্বাহ করার সুযোগ তৈরি হয়। তারা যেন এই অর্থ দিয়ে গৃহপালিত পশু-পাখি পালন করে জীবিকা নির্বাহ করতে পারেন। সেজন্যই কিছু শর্ত দিয়ে সম্পূর্ণ অফেরৎযোগ্য নগদ অর্থ প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালেও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলায়তনে বিগত সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দুইদিনে ধাপে ধাপে সদর উপজেলার দুইটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের মাঝে নগদ ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরাসহ কমলছড়ি ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়