Logo
| বঙ্গাব্দ

শিক্ষকসহ রাজস্থলীতে মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী গুরুতর আহত

  • আপডেট টাইম : 05-02-2026 ইং
  • 110766 বার পঠিত
শিক্ষকসহ রাজস্থলীতে মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী গুরুতর আহত
রিপোর্টারঃ N/A
রাজস্থলী প্রতিনিধি

রাজস্থলীতে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের বরইতলি এলাকায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আপ্রুমং মারমা, একই গ্রামের সুইথোয়াইঅং মারমার ছেলে অংছাইনু মারমা এবং আমছড়া পাড়ার বাচিংমং মারমা।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেন।

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৌরিন্দ্র বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে দূর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে আনলে আমরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার করেছি।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন জানান, আমরা মোটরসাইকেল  দূর্ঘটনায় তিন ব্যক্তির আহত হওয়ার খবর পেয়েছি। আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়