হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি রাজস্থলী শাখার উদ্যোগে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশাল চাকমা। বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, সহকারি শিক্ষক হাফেজ জাহিদুল আলম, সহকারি শিক্ষক অংথুই চৌধুরী, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জিকু কুমার দে প্রমুখ।
প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে (সাঁতার, ফুটবল, কাবাডি, দাবা এবং হ্যান্ডবল) দলগত ইভেন্টে অংশগ্রহণকারীদের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং একক ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগিদের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ক্রেষ্টসহ সবাইকে সনদ প্রদান করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া প্রত্যেক প্রতিযোগী জেলায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |