Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত ৯টি আশ্রয়কেন্দ্র

  • আপডেট টাইম : 01-06-2025 ইং
  • 412577 বার পঠিত
রাজস্থলীতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত ৯টি আশ্রয়কেন্দ্র
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

চলমান অতিবৃষ্টি, ভারী বর্ষণ এবং পাহাড় ধসের ফলে সৃষ্ট দুর্যোগের কারণে রাজস্থলী উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের জন্য ইউনিয়ন ভিত্তিক মোট ৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তত করা হয়েছে।

১নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের জন্য রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড় কুক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২নম্বর গাইন্দ্যা ইউনিয়নের জন্য আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাঙ্গালহালিয়া ইউনিয়নের জন্য বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডাক বাংলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার জন্য মোট ৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, দুর্যোগ মোকাবেলায় রাজস্থলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ইউনিয়নের জন্য মোট ৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যারা পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন তাদেরকে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়