Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে নৌকাডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ

  • আপডেট টাইম : 01-10-2025 ইং
  • 260295 বার পঠিত
নানিয়ারচরে নৌকাডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবির ঘটনায় দুই কলেজ পড়ুয়া ছাত্র এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীতে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শনখোলাপাড়া থেকে ৬ জন পাহাড়ি কলেজ ছাত্র শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। পূজা শেষে রাত আনুমানিক ৯টার দিকে তারা নৌকাযোগে শনখোলাপাড়া ফেরার পথে হঠাৎ তীব্র বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এসময় ৪ জন ছাত্র সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ হয়ে যান। নিখোঁজরা হলেন- ডিলিশন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)। বিষয়টি সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপম চাকমা নিশ্চিত করেছেন।

এদিকে নিখোঁজদের পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোজাখুজি করলেও এখনো তাদের সন্ধান মেলেনি। ঘটনাস্থলে নৌকাটি উদ্ধার হলেও দুর্ঘটনার ২৮ ঘণ্টা পার হলেও নিখোঁজ ছাত্রদের পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়