Logo
| বঙ্গাব্দ

এবার সড়ক মেরামত করলো রামগড় বিএনপি 

  • আপডেট টাইম : 20-06-2025 ইং
  • 341784 বার পঠিত
এবার সড়ক মেরামত করলো রামগড় বিএনপি 
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় শহরে প্রবেশ মুখ রামগড়-ফেনী আঞ্চলিক সড়ক মেরামত করলো রামগড় উপজেলা ও পৌর বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন এর নেতৃত্বে দলটির নেতা কর্মীরা সেচ্ছশ্রমে দীর্ঘদিনের ভাংগা ও কদমাক্ত সড়কে ইট ও বালু ফেলে মেরামত কাজে অংশ নেন। 



জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়কটির ভাংগা এ অংশে নিয়মিত দুর্ঘটনা ঘটে। বছরের বেশিরভাগ সময় ভাংগা ছোটবড় গর্তে ভরা অংশে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন সাধারণ প্রথচারীসহ স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। 



যুবদল নেতা জামাল শামিম বলেন, সড়ক ও জনপদ বিভাগ এবং পৌরসভার ব্যর্থতায় এ সড়কটিতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে।  জনদুর্ভোগ লাগবে যুবদল ছাত্রদল সেচ্ছাশ্রমে জনদুর্ভোগ লাগবে কাজ করছে। 



উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া জানান, প্রাণের শহর রামগড়ে প্রবেশ মুখে সড়কের বেহাল অবস্থা দুঃখ জনক। জননেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশে জন দুভোগ লাগবে বিএনপি রামগড় পর্যটন লেক পরিস্কার করে এখন সড়ক মেরামত করছে। যেখানে জনদুর্ভোগ সেখানে বিএনপি জনগণের পাশে দাড়াবে। 



প্রসঙ্গত, গত বুধবার ও শুক্রবার রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগড় পর্যটন লেক কুচুরী ফেনা সহ পুরো লেক পরিস্কার করে বিএনপির নেতা কর্মীরা তার ধারাবাহিকতায় আজ সড়ক মেরামত করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়