Logo
| বঙ্গাব্দ

মোটরসাইকেল দূর্ঘটনায় রাজস্থলীতে প্রাথমিকের সহকারি শিক্ষক নিহত

  • আপডেট টাইম : 26-05-2025 ইং
  • 365334 বার পঠিত
মোটরসাইকেল দূর্ঘটনায় রাজস্থলীতে প্রাথমিকের সহকারি শিক্ষক নিহত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন উপসহকারি কৃষি কর্মকর্তা। 


রবিবার (২৫ মে) রাত ৯.৩০টার দিকে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়া নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পূর্ণ সেন তঞ্চঙ্গ্যা (৩৬) নিহত হন এবং সাথে থাকা রাজস্থলীর উপসহকারী কৃষি কর্মকর্তা নন্দী কিশোর তঞ্চঙ্গ্যা (৫২) গুরুতর আহত হন। নিহত পূর্ণ সেন তঞ্চঙ্গ্যা রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হ্নাড়ামুখ পাড়ার বাসিন্দা জ্ঞানো মোহন তঞ্চঙ্গ্যার ছেলে। 


জানা যায়, রাজস্থলী সীমান্ত সড়কের ভিউ পয়েন্ট থেকে বাড়িতে ফেরার পথে হলুদিয়া পাড়া নামক এলাকায় রাস্তার পাশে থাকা রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে পূর্ণ সেন তঞ্চঙ্গ্যা মারা যায়। আর উপসহকারি কৃষি কর্মকর্তা  গুরুতর আহত হয়। তাদের দুইজনকে স্থানীয়রা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 


পরে উন্নত চিকিৎসার জন্য আহত নন্দী কিশোর তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় এবং নিহত পূর্ণ সেন তঞ্চঙ্গ্যার লাশ তার পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মানুসারে হস্তান্তর করে।


এই বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, পরবর্তীতে এই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়