হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ও গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা কৃষি অফিসের চত্বরে উপজেলার তিনটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল খায়ের, মোঃ রাকিবুজ্জান রাজু, সাংবাদিক মোঃ আইয়ুব চৌধুরী, গাইন্দ্যা ইউপি সদস্য নুরুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান প্রমুখ।
রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের ২২০ জন উপকারভোগীকে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে পাঁচ কেজি আউশ ধান, দশ কেজি DAP সার এবং দশ কেজি mop বিতরণ করা হয়।
এছাড়াও ৪০ জন উপকারভোগীকে আধা কেজি তিল বীজ, দশ কেজি Dap সার, পাঁচ কেজি mop বিনামূল্যে বিতরণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |