Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে নারিকেল চারা, ধান এবং সবজির বীজ বিতরণ

  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 366804 বার পঠিত
রাজস্থলীতে নারিকেল চারা, ধান এবং সবজির বীজ বিতরণ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ধান, সবজির বীজ এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। 



সোমবার (৩০ জুন) সকাল ৯.৩০টায় রাজস্থলী উপজেলা কৃষি অফিসের চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারিকেল চারা, ধান প সবজির বীজ করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। প্রণোদনা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজুসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্।



এতে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের ৫০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে ৪টি করে মোট ২০০টি নারিকেল চারা, ৬০ জন প্রান্তিক কৃষককে ৫ কেজি করে ধানের বীজ এবং ৬০ জনকে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়