বাঘাইছড়ি প্রতিনিধিঃ
বিএনপির অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
রাঙ্গামাটি বাঘাইছড়িতে ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ৮ ঘটিকায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা তাঁতীদলের সভাপতি রনল বিকাশ চাকমা, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর,উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ, পৌর তাঁতীদলের সভাপতি মোঃ খিজির আহমদ,পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সবুজ,পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল সহ উপজেলা ও পৌর তাঁতীদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকাল সাড়ে ৩ টায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে চৌমুহনী শাপলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে অর্ধশতাধিক হতদরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করেন।
আয়োজিত কর্মসূচি সমুহে বাঘাইছড়ি পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সবুজ এর সঞ্চালনায়ের সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীদলের সভাপতি রনল বিকাশ চাকমা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |