পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা উপজেলা প্রশাসনের সাথে একটি টিম হয়ে কাজ করতে ও দুর্যোগের পূর্ব প্রস্তুতি নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রকৌশলী মো. রেজাউল করিম, মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |