রাজস্থলী প্রতিনিধি
রাজস্থলী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে রাজস্থলী থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ২ টার দিকে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আরমান উদ্দিন সুজন (২০) নামের ওই যুবককে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রাজস্থলী উপজেলার ১নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের অংজাইনপাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে।
রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |