Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে টাইফয়েড টিকা কার্যক্রমে সাংবাদিকদের সাথে সভা

  • আপডেট টাইম : 09-10-2025 ইং
  • 248798 বার পঠিত
বাঘাইছড়িতে টাইফয়েড টিকা কার্যক্রমে সাংবাদিকদের সাথে সভা
রিপোর্টারঃ N/A

‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।

‎এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন, সদস্য মো. ওমর ফারুক সুমন, দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আনোয়ার হোসেন ও দৈনিক বায়েজিদের প্রতিনিধি মো. আসিফ ইসলাম সাইফ প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, “সারা দেশের ন্যায় বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সেও আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।” তিনি আরও বলেন, “এই সময়ে স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাঘাইছড়ি উপজেলায় মোট ১৯৪টি স্কুল ও মাদ্রাসায় এই টিকা দেওয়া হবে। যে শিক্ষার্থীরা নির্ধারিত দিনে তাদের নিজ নিজ স্কুলে টিকা নিতে পারবে না, তারা পার্শ্ববর্তী কোনো স্কুলে টিকা নিতে পারবে, যখন সেখানে টিকাদান কার্যক্রম চলবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার সুযোগ থাকবে।”

‎ডা. সাইফুল ইসলাম আরও জানান, “যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা টিকা কার্ড সঙ্গে নিয়ে টিকা নিতে পারবেন। তবে রেজিস্ট্রেশন না করলেও কেউ টিকা থেকে বঞ্চিত হবেন না—সকল শিশুই এই টিকার আওতায় আসবে। আমরা চাই, কোনো শিশু যেন টিকা দেওয়া থেকে বিরত না থাকে।” “স্কুল পর্যায়ের টিকাদান কার্যক্রম শেষ হওয়ার পর ১২ ও ১৩ নভেম্বর তারিখে কমিউনিটি ক্লিনিকে (ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে) টিকাদান অনুষ্ঠিত হবে।

‎তিনি আরও বলেন, টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেলে টিকাদানে অংশগ্রহণ বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়