এম সুজন, নানিয়ারচর
কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সমাজসেবা, সমবায় অধিদপ্তর ও প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার সকালে জেলা পরিষদ বিশ্রামাগার হলকক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা।
সভায় বক্তারা সমাজসেবা ও সমবায় অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোচনা করেন ও উপস্থিতিদের মতামত নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তাপস দেওয়ান, উপজেলা সমাজসেবা অফিস সহকারী প্রণয়ন চাকমা এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের প্রজেক্ট কর্মকর্তা সুবিন্দু চাকমা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |