Logo
| বঙ্গাব্দ

রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটায় অর্থদন্ড

  • আপডেট টাইম : 04-11-2025 ইং
  • 244501 বার পঠিত
রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটায় অর্থদন্ড
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে মো. আরিফ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত দেড়টায় রামগড় পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিলো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। পাহাড় কাটার সময় প্রথম অপরাধের ক্ষেত্রে মো. আরিফ নামের ওই ব্যক্তিকে ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লঙ্গনের অপরাধে ধারা ১৫ এর ১ উপ-ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান শর্তে জরিমানা আদায়  করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়