Logo
| বঙ্গাব্দ

দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : 02-03-2025 ইং
  • 433695 বার পঠিত
দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
রিপোর্টারঃ N/A

দীঘিনালা প্রতনিধিঃ- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কতৃক স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 


এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকালে মেরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিকের অধীক স্থানীয় গরিব, অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী  বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক।


দীঘিনালা জোনের সূত্রে জানানো হয়, অসহায় দুস্থ মানুষের কথা বিবেচনা করে দীঘিনালা জোন আজ ইফতার সামগ্রী বিতরন করেছে। আগামী দিনগুলোতে এভাবে সহযোগীতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়