Logo
| বঙ্গাব্দ

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা

  • আপডেট টাইম : 06-11-2025 ইং
  • 251566 বার পঠিত
রামগড়ে বিজিবির মানবিক সহায়তা
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে শান্তি-সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।

বৃহস্পতিবার  (৬ নভেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম।


মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্টার ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠান এবং দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধেই নয়—এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তার ক্ষেত্রেও রামগড় ব্যাটালিয়নের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিন্তি, সহকারী পরিচালক শামসুল হক এবং বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়