Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি

  • আপডেট টাইম : 04-12-2025 ইং
  • 174956 বার পঠিত
নানিয়ারচরে ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি
রিপোর্টারঃ N/A

এম সুজন

নানিয়ারচর উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিনের গ্রেড উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা এই দাবি উত্থাপন করেন।

আন্দোলনকারীরা জানান, সমমানের যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের ১১তম গ্রেডে রাখা হয়েছে, যা পেশাগতভাবে বৈষম্য তৈরি করছে। বহুবার দাবি জানানোর পরও ১০ম গ্রেডে উন্নীতকরণ সংক্রান্ত ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে বলে অভিযোগ তাদের।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা দ্রুত এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, “আমরা ন্যায্য প্রাপ্য চাই। দাবি না মানা হলে ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং স্বাস্থ্যসেবায় কমপ্লিট শাটডাউন পালন করা হবে।”

যদিও কর্মবিরতি চলাকালে হাসপাতালের জরুরি বিভাগ খোলা ছিল, তবুও সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়মিত চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। এতে সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, সমাধান না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি ধাপে ধাপে চালিয়ে যাবে। দাবি আদায়ে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মনোতোষ বৈদ্য ও ফার্মাসিস্ট টিপু চন্দ্র নাগ, মেডিকেল টেকনোলজিস্ট (এস, আই) মিল্টন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) সজীব কুমার দে, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ভূপেন চাকমা, শিপা চাকমা, জয়নীতা দেওয়ান অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়