Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

  • আপডেট টাইম : 16-12-2025 ইং
  • 172506 বার পঠিত
রাজস্থলীতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
রিপোর্টারঃ N/A



হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 


মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী আনন্দঘন বিজয় মেলা।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। মেলায় স্থান পেয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানারকম মৌসুমি পিঠার স্টল। এছাড়া দর্শনার্থীদের কেনাকাটা ও বিনোদনের জন্য রয়েছে কাপড়ের স্টল, শিশুদের রকমারি খেলনার দোকান এবং নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।


উদ্বোধন শেষে ইউএনও সেলিনা আক্তার অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।


মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এই মেলার আয়োজন সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়