Logo
| বঙ্গাব্দ

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম : 29-12-2025 ইং
  • 148971 বার পঠিত
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
রিপোর্টারঃ এম সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এ সভায় নির্বাচনকালীন সময়ে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।


সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।

সভায় সেনাবাহিনীর প্রতিনিধি, নানিয়ারচর থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়