Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

  • আপডেট টাইম : 13-01-2026 ইং
  • 152609 বার পঠিত
রাজস্থলীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলী উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন এবং সীমান্ত সড়কে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী। 




সোমবার (১২ জানুয়ারী) সকালে ৯.৩০ টার দিকে রাজস্থলী উপজেলার লংগদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটারদের নির্ভয়ে এবং স্বাভাবিকভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 




এছাড়াও রাজস্থলী উপজেলাধীন সীমান্ত সড়কে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। সকাল ১০ টার দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। 




এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার,




রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলামসহ দায়িত্বশীল কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়