Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

  • আপডেট টাইম : 14-01-2026 ইং
  • 138384 বার পঠিত
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি

খাগড়াছড়ি সদর জোন ৩০ বীর-এর  ভাইবোন ছড়া ক্যাম্পের আয়োজনে বলং হামারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


আজ বুধবার (১৪ জানুয়ারী)  সকালে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান।


এসময় তিনি বলেন, "শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা বজায় রেখে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহ দেন।"


শিক্ষা সামগ্রী বিতরণের পর অত্র এলাকার শিব মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা খতিয়ে দেখা হয় এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।


শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়