Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ৩৪ লাখ টাকা সহায়তা

  • আপডেট টাইম : 07-11-2025 ইং
  • 209444 বার পঠিত
খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ৩৪ লাখ টাকা সহায়তা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকখাগড়াছড়ি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসুবাজার ও খাগড়াছড়ি সদরে গত সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম ধাপে এবং বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলায় দ্বিতীয় ধাপে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন মোট ৩৪ লাখ টাকার পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয় প্রতি পরিবারে ২০ হাজার টাকা, নিহত ৩টি পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা এবং আহত ২০ জনের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) আবু রায়হান।

অতিথিরা বলেন, সরকারের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নতুন আশার আলো জ্বালাবে। তারা বলেন, বাংলাদেশ সরকার সবসময় মানুষের পাশে রয়েছে, বিশেষ করে দুর্যোগ ও সংকটের মুহূর্তে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পরিষদের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের মনোবল দৃঢ় রেখে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়