Logo
| বঙ্গাব্দ

বিজিবির অভিযানে বাঘাইছড়িতে সেগুন কাঠ জব্দ

  • আপডেট টাইম : 26-01-2026 ইং
  • 121642 বার পঠিত
বিজিবির অভিযানে বাঘাইছড়িতে সেগুন কাঠ জব্দ
রিপোর্টারঃ স্টাফ রিপোর্টারঃ
বাঘাইছড়ি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের দিকনির্দেশনায় উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করেন বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, আটককৃত কাঠের পরিমাণ ৪৩৭.৪ ঘনফুট, যার আনুমানিক বাজার মূল্য ১৭ লক্ষ ৫৪ হাজার ৮৪০ টাকা। জব্দকৃত কাঠ নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সোমবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোন।

জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়