Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

  • আপডেট টাইম : 02-03-2026 ইং
  • 98933 বার পঠিত
দীঘিনালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার দুপুর ২ টার দিকে দীঘিনালা তাহসীনুল কুরআন একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন এর নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ এর উপস্থিতিতে সম্পন্ন হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, আটা, তেল ও চা-পাতাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের কিউএম ক্যাপ্টেন শেখ সাব্বির আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এম এ জামানুল হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ রানা (সাবেক বোয়ালখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।এছাড়াও বাবুছড়া আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীর নেতৃত্বে এবং বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ কামাল হোসেনের তত্ত্বাবধানে শতাধিক অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়