Logo
| বঙ্গাব্দ

কর্ণফুলী নদীতে নিখোঁজের দুইদিন পর নকুলের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : 11-06-2025 ইং
  • 377292 বার পঠিত
কর্ণফুলী নদীতে নিখোঁজের দুইদিন পর নকুলের লাশ উদ্ধার
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর নকুল মল্লিক এর লাশ ভেসে উঠেছে। তিনি পেশায় জেলে ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১১ জুন) সকাল ১০টার দিকে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী অংশে তার লাশটি পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নকুলের মরদেহ শনাক্ত করেছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং লাশটি শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, যেহেতু লাশটি রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত সোমবার বিকেলে নকুল নামের ওই ব্যক্তি কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এসময় তিনি অন্য এক মাঝির নৌকা নিয়ে নদী পার হন। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও নকুল মল্লিক নিখোঁজ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়