Logo
| বঙ্গাব্দ

বাঘাইহাট জোনের উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন

  • আপডেট টাইম : 26-11-2025 ইং
  • 205469 বার পঠিত
বাঘাইহাট জোনের উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

দুষ্কৃতিকারীদের চাঁদাবাজির উদ্দেশ্যে ফাইবার অপটিক ক্যাবল কেঁটে দেওয়ার ফলে টানা ছয়দিন ধরে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পর আবারো সচল হয়েছে সাজেক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে এই সমস্যার সমাধান হওয়ায় স্থানীয় জনগণ, পর্যটক এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

সাজেক ভ্যালি—রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল—নিরাপত্তা ও নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দীর্ঘদিন ধরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিনই হাজারো পর্যটক এখানে আসেন। তাই নেটওয়ার্ক বিচ্ছিন্নতা শুধু স্থানীয় জনগণই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্যও নানা ধরনের সমস্যার সৃষ্টি করে।

গত ১০ নভেম্বর সন্ধ্যায় সাজেকের শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় দুষ্কৃতিকারীরা ফাইবার অপটিক কেবল কেটে দেয়। ফলে হঠাৎ করেই পুরো অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।

এই ঘটনায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট, গঙ্গারাম, শুকনোছড়া এবং বঙ্গলতলী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নেটওয়ার্ক বিভ্রাটের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় সীমাহীন ভোগান্তি দেখা দেয়।

ব্যবসায়ীরা লেনদেন, পর্যটকদের বুকিং, অনলাইন পেমেন্টসহ নানা কাজে সমস্যার সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে বাইরে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে।অভিভাবকরা দূরে থাকা সন্তান-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে না পেরে উদ্বেগে দিন কাটান। নেটওয়ার্ক বিচ্ছিন্নতায় সাজেকে অবস্থানরত পর্যটকরাও চরম অস্বস্তিতে পড়েন। অনেকে পরিবার-পরিজনকে নিজের নিরাপত্তা সম্পর্কে জানাতে পারেননি। অনলাইন নেভিগেশন, গাইডলাইন বা হোটেল বুকিংয়ের কাজ বাধাগ্রস্ত হয়। অনেকেই জরুরি প্রয়োজনে বাহিরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন।

সাজেকের মতো পাহাড়ি ও দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিচ্ছিন্নতা পর্যটকদের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগও বাড়িয়ে তোলে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সম্প্রতি বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান এর সার্বিক সহযোগিতায় সেনাবাহিনীর স্কট টিম শুকনোছড়া এলাকায় প্রবেশ করে। দুর্গম পথ পাড়ি দিয়ে দলটি দ্রুত ক্ষতিগ্রস্ত কেবল শনাক্ত করে মেরামতের কাজ শুরু করে এবং সফলভাবে নেটওয়ার্ক সংযোগ পুনর্বহাল করে।

নেটওয়ার্ক পুনরায় সচল হওয়ায় পুরো সাজেক এলাকাজুড়ে স্বস্তি এবং আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়