Logo
| বঙ্গাব্দ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ইফতার সামগ্রী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

  • আপডেট টাইম : 05-03-2026 ইং
  • 86901 বার পঠিত
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ইফতার সামগ্রী ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান
রিপোর্টারঃ N/A
পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন এর উদ্যোগে দুস্থ, অসহায় পরিবার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ মার্চ) বান্দরবান রিজিয়নের জিএসও-৩ ক্যাপ্টেন সামিউল ইসলাম উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন।


এ সময় শতাধিক দুস্থ, অসহায় ও গরীব পরিবারের মাঝে ডাল, সয়াবিন তেল, পিয়াজ, ছোলা, মুড়ি, খেজুর, চিনি ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এছাড়াও ৭টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় চাল, ডাল, তেল, পিয়াজ, ছোলা, মুড়ি, খেজুর ও চিনি প্রদান করা হয়। বান্দরবান বৌদ্ধ অনাথলয়েও চাল, ডাল, তেল, পিয়াজ ও আলু বিতরণ করা হয়েছে।


এছাড়াও ২ মার্চ বান্দরবানের উজানীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়