Logo
| বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত ৬

  • আপডেট টাইম : 26-03-2026 ইং
  • 43670 বার পঠিত
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত ৬
রিপোর্টারঃ N/A
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের রিছাং ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্র গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালকসহ ৬ জন আহত হন।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রতন ত্রিপুরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত চন্দ্র মণি ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর এলাকার তপ্ত মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

দূর্ঘটনায় আহত একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ললিতা ত্রিপুরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে তারা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। রিছাং ঝর্ণা সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

আরেক আহত অইংগ্য মারমা বলেন, সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে গেছে। দুই গাড়িই দ্রুতগতিতে চলছিল। চোখের পলকে মুখোমুখি ধাক্কা লাগে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দিপা ত্রিপুরা শুক্লা জানান, আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়