খাগড়াছড়ি প্রতিনিধি
২৪-র ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খাগড়াছড়ি জেলা শাখা।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলার শাপলা চত্বরে আলোচনা সভায় গিয়ে মিলিত হয় নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন কুমার চাকমার সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বলেন, ছাব্বিশে অনুষ্ঠিতব্য নির্বাচনে একাত্তর পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধী বিগত ১৬ বছর ছিল হাসিনার আঁচলের তলে। যুবলীগ, ছাত্রলীগের আঁচলের তলে লুকিয়ে ছিল। তারা যেন আগামী নির্বাচনে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
ওয়াদুদ ভুঁইয়া আরো বলেন, ‘যদি একাত্তরের পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠলে আমাদের স্বাধীনতা কংলকিত হবে। এই স্বাধীনতা আর থাকবে না। বিএনপি আগামীতে নতুুন কোন হাসিনার জন্ম হতে দিবে না। নতুন কোন ফ্যাস্টিট, অত্যাচারী, প্রতারক, লুটপাটকারী, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও ক্ষমতার অপব্যবহারকারীদের জন্ম বিএনপি হতে দিবে না।’
তিনি বলেন ,‘২০২৪ সালে ৪ঠা আগস্ট শেখ হাসিনার পতনের একদিন আগে এই খাগড়াছড়িতে আওয়ামী লীগের সন্ত্রীসরা ছাত্র-জনতার উপর স্বশস্ত্র হামলা করেছিল। হামলায় অনেক শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছে। আমার বাসভবনে বৈঠকে তারা বিনা উস্কানিতে হামলা করে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। তাদের প্রত্যেকের বিচার করতে হবে।’
সমাবেশের আগে খাগড়াছড়িতে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিজয় মিছিলে অন্তত বিশ হাজার নেতা-কর্মী যোগ দেয় বলে জানিয়েছে বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসার। জেলার দীঘিনালা, মাটিরাঙা ,পানছড়ি, গুইমারাসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিজয় মিছিলে যোগ দেয়। সমাবেশে জেলা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |