Logo
| বঙ্গাব্দ

সাজেকে বৈসুক উপলক্ষে নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা

  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 103058 বার পঠিত
সাজেকে বৈসুক উপলক্ষে নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাব'কে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন।







আজ শনিবার (১১ এপ্রিল) সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা ও সহ সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরা এর নিকট  আর্থিক সহযোগিতা প্রদান করে বাঘাইহাট সেনা জোন।







সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বৈসুক উৎসব পালনের জন্য বাঘাইহাট সেনা জোনের এই  অবদানের জন্য ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তা সহ অন্যান্য সেনা সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়