Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দুইজন আটক

  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 101977 বার পঠিত
খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দুইজন আটক
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বেতছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে বাচা মেরুং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইউসুফ আলী (৩০) কোনো বৈধ কাগজপত্র ছাড়াই একটি পাহাড়ের মাটি কাটছিলেন। এসময় তিনি দাবি করেন আশরাফুল নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন। তবে জমির প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে ইউসুফ আলী ও এক্সকাভেটর চালক মো. সেলিমকে আটক করে। পরে তাদের ব্যবহৃত এক্সকাভেটরসহ দীঘিনালা থানা পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়