Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২

  • আপডেট টাইম : 08-03-2025 ইং
  • 434674 বার পঠিত
বাঙ্গালহালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২
রিপোর্টারঃ N/A

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় এই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় রাজস্থলী উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে (৪০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন (৪০)।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে স্থানীয় ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।

জানা যায়, উপজেলায় নারী দিবসের আলোচনা সভা শেষ করে বাড়ি ফেরার পথে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু দে'কে বহনকারী মোটরসাইকেলটি বাঙ্গালহালিয়ার শফিপুরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে জিকু কুমার দেসহ বিএনপির সদস্য ইয়াসিন এই দুর্ঘটনার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়