Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম : 10-03-2025 ইং
  • 423656 বার পঠিত
রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ। মানুষ নির্বিচারে গাছপালা কেটে উজাড় করছে। পাহাড় কেটে ধ্বংস করছে। পাহাড়ে যেখানে সেখানে আগুন দেওয়া হচ্ছে। যার কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। ফলে পাহাড়ধস, ভূমিকম্প ইত্যাদি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে নিয়মিত। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসতে হবে। প্রাকৃতিক পরিবেশের যত্ন নিতে হবে। এছাড়াও প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ কাটা, পাহাড় কাটা এসব বন্ধ করতে হবে।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, রাজস্থলী থানার সাব ইন্সপেক্টর মো. নুরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়