Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার অর্ধযুগ; বিচার-পুর্নবাসন দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : 18-03-2025 ইং
  • 402949 বার পঠিত
বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতার অর্ধযুগ; বিচার-পুর্নবাসন দাবিতে মানববন্ধন
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

২০১৯ সালের ১৮ই মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোটের মালামাল নিয়ে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে মারিশ্যা দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় পৌঁছলে পাহাড়ি আঞ্চলিক দলের বন্দুকধারীদের এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে ৮ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন গুলিতে আহত হয়।


উন্নত চিকিৎসার অভাবে আহতদের অনেকেই এখন পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনার ৬ বছর পার হলেও এখনো ধরা পরেনি জড়িত মূল হোতাদের কেউ। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় ঘটনার বিচার ও পুনবার্সনের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন স্বজনরা।


এসময় তারা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকুরি ব্যবস্থার পাশাপাশি পাহাড়ে প্রত্যাহার করা সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়