বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের অসহায় ও দরিদ্র নুর মোহাম্মদকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে ৩১নম্বর খেদারমারা ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার (২০ মার্চ) ৩১নম্বর খেদারমারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার মাহফিলের পূর্বে দুরছড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন ময়দানে এই সহায়তা প্রদান করা হয়। এসময় অসহায় নুর মোহাম্মদকে নগদ পাঁচ হাজার টাকা সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী এবং বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর সালাম সহ উপজেলা ও খেদারমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে বিএনপি অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দময় ও শুভ হোক সেই কামনা জানায়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |