Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • আপডেট টাইম : 22-03-2025 ইং
  • 401373 বার পঠিত
নানিয়ারচরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কক্ষে আয়োজিত এ মাহফিলে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জুলফিকার আলী এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোকাইয়ুম হোসেন।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ইসলামের ন্যায়বিচার ও সমাজে এর ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়