Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে ইসলামী আন্দোলন'র ইফতার মাহফিল

  • আপডেট টাইম : 24-03-2025 ইং
  • 399866 বার পঠিত
পানছড়িতে ইসলামী আন্দোলন'র ইফতার মাহফিল
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা সভাপতি মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা সহ-সভাপতি মো. মুহসিন সরওয়ার।


 এ সময় বক্তরা বিগত রাজনৈতিক সময়ের নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন এবং সুন্দর, সুষ্ঠু, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও ইসলামী শাসন বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করতে সকলকে পাশে থাকার আহবান জানান।

এসময় উপজেলা জামায়েত ইসলামীর আমীর মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, যুব আন্দোলনের সভাপতি ডা. আশরাফুল ইসলাম, যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়