পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল পাঁচটা থেকে মোহাম্মদপুর ইউনিটের আমীর হাফেজ মো. কাউছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন, দেশমাতৃকা ও জনগনের সেবায়, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় প্রতিরোধে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।
পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রাশেদুজ্জামান অলি, মোহাম্মদপুর ইউনিটের সেক্রেটারি মো. কামাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |