Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 29-03-2025 ইং
  • 397230 বার পঠিত
নানিয়ারচরে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর ইসলামপুর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য অ্যাড. হারুন আর রশীদ, উপজেলা আমীর মাওলানা মো. জুলফিকার আলী। উপজেলা নায়েবে আমীর মো. ইসমাইল হোসেন সিরাজী, সেক্রেটারি আ. কাইয়ুমসহ বায়তুল মাল সম্পাদক মো.ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে আছে ও থাকবে। এসময় ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়