Logo
| বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঈদ উপহার

  • আপডেট টাইম : 29-03-2025 ইং
  • 488555 বার পঠিত
প্রতিবন্ধীদের মাঝে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ঈদ উপহার
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১০০জন সুবিধাভোগী ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, প্রতিবন্ধীদের পাশে আমরা সবসময় পাশে আছি। তারা আমাদেরই সন্তান। তাদের যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলেই পাশে থাকবে বলে আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং পরে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল ১কেজি, চিনি ১কেজি, গুড়া দুধ ২৫০গ্রাম, সয়াবিন তেল ১লিটার, গরম মসলা ১০০গ্রাম, সেমাই ৫০০গ্রাম, লাচ্ছা সেমাই ১প্যাকেট, ঘি ২প্যাকেট, নুডলস ২প্যাকেট, বাদাম ১০০গ্রাম ও ১০০গ্রাম কিসমিস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়