Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ক্রীড়া দিবস পালন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 06-04-2025 ইং
  • 392606 বার পঠিত
নানিয়ারচরে ক্রীড়া দিবস পালন ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

"তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ এপ্রিল রবিবার 'জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস' উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে ও উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এক আলোচনা সভার আয়োজন হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা।


এদিকে, আসন্ন বৈসাবি উপলক্ষে 'বিঝু উৎসব ২০২৫' সুষ্ঠুভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় উৎসবকালীন নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা বজায় রাখা এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়