Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি মেহেরাজ, দপ্তর সম্পাদক ফারুক

  • আপডেট টাইম : 07-04-2025 ইং
  • 392282 বার পঠিত
নানিয়ারচর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি মেহেরাজ, দপ্তর সম্পাদক ফারুক
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন মো:- মেহেরাজ হোসেন ও দপ্তর সম্পাদক হয়েছেন মো:ওমর ফারুক।


দৈনিক যায়যায়দিন, দৈনিক আমার সংবাদ ও দৈনিক পূর্বকোণ  পত্রিকার রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি-কে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।তিনি সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে প্রেস ক্লাব বহির্ভূত কাজ ও অনৈতিক অর্থনৈতিক লেনদেনের অভিযোগে তাকে প্রেসক্লাব হতে নোটিশ প্রদান করা হলে দায়সারা গোছের জবাব প্রদান করলে ও তাতে প্রকারান্তরে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে নেয়ায় ও ফেসবুকে অপ তথ্য দেয়ায় প্রেসক্লাবের সকলের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার করে আজকের পত্রিকার নানিয়ারচর উপজেলা প্রতিনিধি  মো:- মেহেরাজ হোসেন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ক্লাবের দপ্তর সম্পাদক তুফান চাকমা এলাকায় অনুপস্থিত থাকায় তার দায়িত্ব  সাময়িকভাবে স্থগিত করে দৈনিক আমার দেশ পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি মো:ওমর ফারুক কে দপ্তর সম্পাদক এর দায়িত্ব দেয়া হয় এবং সদস্য মো:-আরিফুল ইসলাম প্রেসক্লাবের কার্যক্রম থেকে দূরে থাকায় তাকে ক্লাবহতে অব্যাহতি দেয় প্রেসক্লাব। নানিয়ারচর  প্রেস ক্লাবের সভাপতি মো: মেহেদী ইমামের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়