Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় আহত-২

  • আপডেট টাইম : 09-04-2025 ইং
  • 389253 বার পঠিত
দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় আহত-২
রিপোর্টারঃ N/A

দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী নিচের দোকান এলাকায়  মালবাহী জীপ ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটেছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে এ দূর্ঘটনা ঘটে। এতে দু'জন আহত হয়েছে। আহতরা হলেন- বোয়ালখালী ইউনিয়নের মানিক মিয়ার ছেলে মো. ইকরাম (২৩) ও মেরুং ইউনিয়নের শাহ জাহানের ছেলে সাইফুল ইসলাম (১৯)।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জীপ ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্র দুমড়ে-মুচড়ে যায় এবং জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এদিকে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর একজনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া  হয়। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় দু'জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। ঘটনাস্থলে গিয়ে কোন গাড়ি পাওয়া যায়নি। কোন অভিযোগ থাকলে আমরা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়