Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান

  • আপডেট টাইম : 21-04-2025 ইং
  • 412665 বার পঠিত
খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী।

সোমবার (২১ এপ্রিল) ভোরবেলায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় গত ১৬ই এপ্রিল অপহৃত পাঁচজন শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত অভিযানের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকার্বারি পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

যৌথবাহিনীর সূত্রে জানায়, অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত ৩ জোড়া পোশাক ও ১৯টি ইউনিফর্মের প্যান্ট, পিস্তলের গুলি, ১টি ল্যাপটপ, কয়েকটি ওয়াকি-টকি সেট, ২টি মোবাইল, ১টি মাইক্রোফোন, ১টি ক্যামেরা, ১টি প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, জিম্মি করে রাখার লোহার চেইন, ক্যাপ, খাবারের তৈজষপত্র ও খাবারের কাঁচামাল, প্রোপাগান্ডা সামগ্রী, সন্ত্রাসীদের চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়।

পূর্ণকারবারি পাড়ার স্থানীয়রা জানায়, এটি ইউপিডিএফ এর সমন্বয়ক অংগ্য মারমার একটি অস্থায়ী গোপন আস্তানা। এটি অন্যান্য সাধারণ ঘরের মতোই দেখতে। তালা বন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হলে পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙ্গে ঘর তল্লাশি করে সরঞ্জামাদি পাওয়া যায়। অপহরণকৃত কাউকে না পাওয়া গেলেও নিরাপত্তা বাহিনীরা জানান, অপহরণকৃতদের উদ্ধারে প্রয়োজনে প্রতি ইঞ্চি জমি তল্লাশী করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির (গিরিফুল) এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ইউপিডিএফ (মূল) কর্তৃক অপহৃত হয়। যদিও তারা তা অস্বীকার করে আসছে। যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। যৌথ বাহিনীর একটি সুত্র জানিয়েছে, পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়