Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে প্রদর্শনী খামারে উপকরণ বিতরণ ও রিফ্রেশার্স প্রশিক্ষণ

  • আপডেট টাইম : 23-04-2025 ইং
  • 387031 বার পঠিত
রাজস্থলীতে প্রদর্শনী খামারে উপকরণ বিতরণ ও রিফ্রেশার্স প্রশিক্ষণ
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ এবং রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ করা হয় এবং উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হেডম্যান কার্যালয়ে দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়৷

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, পার্বত্য জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, রাজস্থলী উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা প্রমুখ।

এসময় বক্তা এবং প্রশিক্ষকরা বলেন, বাংলাদেশ সরকার দেশে মৎস্য চাষীদের এবং খামারীদের উন্নয়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে রাজস্থলী উপজেলার মৎস্য চাষীদের রিফ্রেশার্স প্রশিক্ষণ এবং খামারীদের উপকরণ বিতরণ করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কার্প জাতীয় মাছের চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  যাতে নিজেদের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আমাদের সবাইকে সঠিক পরিকল্পনা এবং ইচ্ছাশক্তি নিয়ে মাছ চাষে মনোযোগী হতে হবে।

এছাড়াও প্রশিক্ষণে মাছ চাষের ক্ষেত্রে  বিভিন্ন পুকুরের সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায়, পুকুরে পানির পরিমাণ, কোন সময় মাছের খাদ্য প্রয়োগ করতে হবে, কোন কোন সময় লবণ ও চুন প্রয়োগ করতে হবে ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়