Logo
| বঙ্গাব্দ

রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 05-05-2025 ইং
  • 388455 বার পঠিত
রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটির রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে উপজেলার পাহাড়ি বাঙালিদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৫ মে) বেলা ১২ টায় রাজস্থলী থানার সম্মেলন কক্ষে উপজেলার সুশীল সমাজ এবং পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দের অংশগ্রহণে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 


রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরু, বিভিন্ন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান ও কারবারিসহ এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ।


সম্প্রীতি সমাবেশে বক্তারা পুরো রাজস্থলী উপজেলার সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেইদিকে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানানো হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়