রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে নব নির্বাচিত ব্যাটারিচালিত অটোরিকশা চালক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি রতন বড়ুয়া, সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাউসার।
সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় বাঙ্গালহালিয়া সিএনজি চালক কল্যাণ এসোসিয়েশনের কার্যালয়ে এই নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সিএনজি চালক কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আনিস তালুকদারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, সিএনজি চালক কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন দে।
এসময় সভায় নবগঠিত ব্যাটারিচালিত অটোরিকশা চালক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |